নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ :-

কলকাতা পুলিশের তল্লাশি অভিযান সার্থকতা পেলো। উদ্ধার করা হলো বন্দুক ও বোমা তৈরির কাঁচামাল। অনেকদিন ধরেই কলকাতা পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছিল ভিন রাজ্যে। কলকাতা পুলিশের এসটিএফের সংগঠন ও বিপুল টাস্ক ফোর্সের যৌথ তদারকিতে, খোঁজ মিলল বিহারের ভাগলপুরের চাঁদপুর গ্রামের বিপুল অস্ত্র ভান্ডারের কারখানার।
প্রসঙ্গত, গত মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বিহারের চাঁদপুর গ্রামের তল্লাশি চালায় কলকাতা পুলিশের টাস্ক ফোর্স ও এসটিএফ পুলিশ কর্তারা। চাঁদপুর গ্রামের ওই অস্ত্র কারখানা থেকে উদ্ধার করা হয় ১৫ টি বন্দুক, যেগুলো সবেমাত্র তৈরি করা হচ্ছিল ও বোমা তৈরীর কাঁচামাল, এছাড়া পিস্তল স্লাইডার, পিস্তল গ্রিপ এবং পিস্তল ব্যারেল ও একটি লেদ মেশিন, মিলিং মেশিন, একটি ড্রিলিং মেশিন।
পুলিশ কারখানার সমস্ত যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে এবং কারখানার যে অঞ্চলে গড়ে উঠেছিল সেই জমির মালিক শিব নন্দন মন্ডলকে গ্রেপ্তার করে। এছাড়াও ওই কারখানায় কর্মরত কর্মী রাজেশ মণ্ডল, অনুপকুমার ঠাকুর, সনুকুমার সিং, রজিতকুমার যাদবকেও গ্রেপ্তার করে পুলিশ।