দ্বিতীয় হুগলি সেতুর ওপর দুর্ঘটনা : মুখোমুখি দুই লরির সংঘর্ষে মৃত চালক | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ সেপ্টেম্বর ২০২৪ :-

ট্রাফিক রুল মেনে চলার কথা বলার পরেও, যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো হয়, যার জেরে মৃত্যুর মুখে পড়েন গাড়ির ড্রাইভার থেকে যাত্রী সকলেই, ঠিক তেমনি ঘটনা ঘটেছে গতকাল রাতে।
গতকাল শুক্রবার রাত ১১.৩০ নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর ওপরে দুটো লরির মুখোমুখি সংঘর্ষণে বলি হতে হল লরির চালককে। আহত আরো কয়েকজন।

জানা যাচ্ছে, গতকাল রাত সাড়ে ১১ টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে কলকাতার অভিমুখে যাচ্ছিল একটি পণ্যবাহী লরি। লরিটি হঠাৎ করেই ডিভাইডারের সাথে ধাক্কা মেরে অন্য লেনে চলে যায়, যার জেরেই ঘটে যায় বড়সড়ো বিপত্তি! ঠিক সেই সময়ে উল্টো দিক থেকে অর্থাৎ কলকাতা থেকে আসছিল আরেকটি লরি। দুটো লরি মুখোমুখি সংঘর্ষে লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান লরির চালক। দুটি লরি ছাড়াও আশেপাশের আরো কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তার সাথে আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটার পরে ১ ঘন্টার মতন কলকাতা – হাওড়ার লেনে যান চলাচল বন্ধ করে রাখা হয়, পরে পরিস্থিতির স্বাভাবিক হলে আবার পুনরায় যান চলাচলের শুরু করা হয়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!