আলিপুরদুয়ারে দিনেদুপুরে ছাগল চুরি: গণধো/লাইয়ের পর পুলিশি হেফাজতে যুবক | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

সোমবার ভরদুপুরে আলিপুরদুয়ার জংশন সংলগ্ন নাট্য পাড়া এলাকায় ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম দেব শিং, সে বক্সিরহাটের বাসিন্দা বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর ১২টা নাগাদ নাট্য পাড়া এলাকায় একটি ছাগল চুরির চেষ্টা করছিল দেব। স্থানীয় বাসিন্দারা তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সতর্ক হন এবং শেষমেশ হাতেনাতে ধরে ফেলেন। অভিযোগ, গত কয়েকদিন ধরেই ওই এলাকা থেকে একের পর এক ছাগল উধাও হয়ে যাচ্ছিল। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সোমবার। উত্তেজিত জনতা ওই যুবককে একটি গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ। তারা উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেব শিং জানায়, সে বেকার এবং চরম অভাবের তাড়নায় এই পথ বেছে নিয়েছে। যদিও এলাকাবাসী এই দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ, এলাকায় একটি চুরির চক্র সক্রিয় রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চুরির পেছনে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!