সামনেই টু প্লাস টু বৈঠক : ভারতের নাগরিকত্ব আইন (ক্যাব) নিয়ে উদ্বিগ্ন আমেরিকা |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ১৪ডিসেম্বর’১৯:-

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার গতিবিধি নজরের দায়িত্বে থাকা এক শীর্ষ আমেরিকান কূটনীতিবিদ শনিবার এই কথা বলেন।

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার মনিটরিং অ্যামবাস্যাডর স্যাম ব্রাউনব্যক একটি টুইটে বলেন, “ভারতের নানান শক্তির মধ্যে একটি হল এর সংবিধান। সহকারী গণতন্ত্র হিসেবে আমরা ভারতের সংবিধানকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা ভারতের নাগরিকত্ব আইন নিয়ে উদ্বিগ্নে আছি”।

আগামী সপ্তাহে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও রক্ষা মন্ত্রী রাজনাথ সিং ওয়াশিংটন ডিসি যাচ্ছেন ২+২ শাসকীয় সম্পর্কিত বৈঠক এর জন্য।

একই সাথে ভারতীয় – আমেরিকান মুসলিম কাউন্সিল, মানবাধিকার কমিশন ছাড়াও অন্যান্য কয়েকটি সংস্থা মিলে কাশ্মীর এবং আসামের অবস্থার জন্য এক মহাসভার আয়োজন করেছে। বলা হচ্ছে যে, “আসামে মুসলিম তাড়ানোর জন্য এই অবস্থার সৃষ্টি করা হয়েছে”।
স্ট্যানটন বলেন, “কাশ্মীর এবং আসামের চলতি গণহত্যা একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেটি টেন স্ট্যাজ এর গণহত্যাকে অনুসরণ করছে”।

Leave a Reply

error: Content is protected !!