১০০ জন যাত্রী সমেত ভেঙে পড়ল বিমান : নিহত কমপক্ষে ৯ |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২৭ ডিসেম্বর’১৯:-

প্রতীকী ছবি -সৌজন্যে অন্তর্জাল

কাজাখস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার কাজাখস্তানের আলমাতি শহরের কাছে ৯৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য সমেত একটি বেক এয়ার বিমান বিধ্বস্ত হয়েছে । নিহত কমপক্ষে ৯ জন, জানায় মধ্য এশীয় দেশটির কর্তৃপক্ষ ।

কাজাখস্তানের সিভিল এভিয়েশন কমিটি এক বিবৃতিতে জানিয়েছেন, ফোক্কার ১০০ বিমানটি রাজধানী নূর-সুলতানের দিকে যাচ্ছিল । টেক অফের ঠিক আগেই উচ্চতা হারিয়ে একটি কংক্রিটের বেড়া ভেঙে ফেলে এবং দোতলা একটি ভবনে আঘাত হানে ।

জানা যায়, দুর্ঘটনার মুহুর্তে বিমানবন্দর এলাকায় ঘন কুয়াশা ছিল।

জরুরী কমিটির মতে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন। সরকার ও আলমাতি বিমানবন্দর জানিয়েছে, বেঁচে যাওয়া লোকদের বের করার জন্য জরুরি পরিষেবাগুলি দুর্ঘটনাস্থলে কাজ করছে।

Leave a Reply

error: Content is protected !!