https://the4thcolumn.com Sun, 27 Sep 2026 20:45:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 161066102 ভাইরাল অডিও ঘিরে আলিপুরদুয়ারে রাজনৈতিক ত রজা! বিধায়ক–জেলা সভাপতিকে ঘিরে গুরুতর অভিযোগ, নস্যাৎ বিজেপি নেতৃত্বের | The 4th column https://the4thcolumn.com/viral-audio-samrat-paritosh-mithu-apd/ https://the4thcolumn.com/viral-audio-samrat-paritosh-mithu-apd/#respond Sun, 27 Sep 2026 20:45:25 +0000 https://the4thcolumn.com/?p=25998 ভাইরাল অডিও ঘিরে আলিপুরদুয়ারে রাজনৈতিক ত রজা! বিধায়ক–জেলা সভাপতিকে ঘিরে গুরুতর অভিযোগ, নস্যাৎ বিজেপি নেতৃত্বের।
ফোনালাপে আ র্থিক লে নদেন ও ‘বোঝাপড়া’র অভিযোগ—‘প্রমাণ আছে’ দাবি সম্রাটের, ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন পরিতোষ–মিঠু!

নিজস্ব সংবাদ দাতা, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ :-
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপের অডিওকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভাইরাল অডিওটিতে বিজিএমসি-র রাজ্য পদাধিকারী সম্রাট শর্মা চৌধুরী এবং আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাসের মধ্যে উত্ত প্ত কথোপকথন শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে ভাইরাল অডিওটির সত্যতা The 4th Column স্বাধীনভাবে যাচাই করেনি।

ঘটনার সূত্রপাত প্রা ণনাশের হুম কির অভিযোগে এক ব্যক্তির গ্রেফতারিকে কেন্দ্র করে বলে জানা যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে কাজল দাস নামে এক ব্যক্তিকে আলিপুরদুয়ার থানার পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। এরপরই বিষয়টি নিয়ে বিধায়ক পরিতোষ দাসকে ফোন করেন সম্রাট শর্মা চৌধুরী বলে দাবি।

ভাইরাল কথোপকথনে বিজেপির জেলা সভাপতি মিঠু দাসকে ঘিরেও আ র্থিক লেনদেন ও অনৈতিক বোঝাপড়ার অভিযোগ তুলতে শোনা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই অভিযোগগুলির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এই মুহূর্তে প্রকাশ্যে পাওয়া যায়নি।

“পাগলের প্রলাপ বলে ” অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করেছেন বিধায়ক পরিতোষ দাস। তাঁর বক্তব্য, এই ধরনের মন্তব্য ভিত্তিহীন এবং তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তবে ফোনালাপের বিষয়টি তিনি স্বীকার করে নিয়েছেন ।

অন্যদিকে জেলা সভাপতি মিঠু দাসের দাবি, সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে বিজেপির কোনও সাংগঠনিক সম্পর্ক নেই এবং তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অমূলক।

সম্রাট শর্মা চৌধুরী অবশ্য তাঁর অভিযোগে অনড় থেকে দাবি করেছেন, তাঁর কাছে প্রমাণ রয়েছে। ফলে ভাইরাল অডিও এবং পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও জোরালো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণার পর দলের একাংশের বিক্ষোভের খবর প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে বিধায়ক পদে জয়লাভ করেন পরিতোষ বাবু । সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে সম্রাটের তরফে এই অভিযোগ এবং তাদের মধ্যকার কথোপকথন ঘিরে ইতিমধ্যেই অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে আলিপুরদুয়ারে । পাশাপাশি , বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাসের নামেও সম্রাটের এই বিষোদগার ঘিরে শুরু হয়েছে ফিসফাস গুঞ্জন ।

The 4th Column | যেটা সত্য সেটাই খবর

**প্রকাশের পরই ভারতে সম্প্রচার বন্ধের অভিযোগ
The 4th Column-এ এই খবর প্রকাশের পরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পোর্টালের দাবি, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কিছু সময়ের মধ্যেই ভারতে সোশ্যাল মিডিয়ায় ওই খবরের সম্প্রচার বা অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এবং কার নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
The 4th Column-এর পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলা হয়েছে—একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বক্তব্য বা অভিযোগ নিয়ে আপত্তি থাকলে তার জবাব দেওয়ার সুযোগ রয়েছে; কিন্তু সংবাদটির প্রচারই বন্ধ হয়ে গেলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের তথ্য জানার অধিকার নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পোর্টালের অভিযোগ, যদি রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে এই সংবাদটির সম্প্রচার বন্ধ করা হয়ে থাকে, তবে তা ‘গণতন্ত্রের কণ্ঠরোধ’-এর শামিল।
তবে কোন কর্তৃপক্ষের নির্দেশে, কোন আইনি বা প্ল্যাটফর্ম নীতির ভিত্তিতে এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে—সেই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক নথি The 4th Column-এর হাতে না আসা পর্যন্ত বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব নয়।

]]>
https://the4thcolumn.com/viral-audio-samrat-paritosh-mithu-apd/feed/ 0 25998
তারাপীঠের হোটেলে আগুনে পুড়ে মৃত্যু, তীর্থে গিয়ে আর ফেরা হলো না আলিপুরদুয়ারের তিন যুবকের | The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-tarapith-fire/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-tarapith-fire/#respond Mon, 17 Aug 2026 14:34:52 +0000 https://the4thcolumn.com/?p=25995 তারাপীঠের হোটেলে আগুনে পুড়ে মৃত্যু, তীর্থে গিয়ে আর ফেরা হলো না আলিপুরদুয়ারের তিন যুবকের।
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ আগষ্ট ২০২৬ :-

দেওঘর হয়ে তারাপীঠ, শেষরাতে হোটেলে আগুন-ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু চার জনের, শোকের ছায়া উত্তরবঙ্গ জুড়ে।

তীর্থ করতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না আলিপুরদুয়ারের তিন যুবকের। তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ গেল মোট চার জনের, যাঁদের মধ্যে তিনজনের বাড়ি আলিপুরদুয়ারে এবং একজনের ধূপগুড়িতে।
মৃতদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ার শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিউটাউন এলাকার বাসিন্দা অমিত পাল এবং ৭ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার বাসিন্দা সুবীর সাহা, দু’জনেরই বয়স চল্লিশের কোঠায়। তৃতীয়জন কমল রায় (৩৪), আলিপুরদুয়ার-১ ব্লকের তোপসিখাতার পাকুড়িতলা এলাকার বাসিন্দা, পেশায় গাড়িচালক ছিলেন। গত শুক্রবার কমলের গাড়িতে চেপেই অমিত ও সুবীর দেওঘরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। রবিবার রাতে দেওঘর থেকে তাঁরা তারাপীঠের ওই হোটেলে ওঠেন। সোমবার সকালে তাঁদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেলা শহরে নেমে আসে শোকের ছায়া।
সরকারিভাবে প্রকাশিত মৃতদের তালিকায় আলিপুরদুয়ারের তিনজনের পাশাপাশি ‘রাজেশ শর্মা’ নামে আরও একজনের উল্লেখ থাকায় তাঁর পরিচয় নিশ্চিত করতে সারাদিন ব্যস্ত থাকতে হয় পুলিশ প্রশাসনকে। পরে জানা যায়, প্রকৃতপক্ষে তাঁর নাম রাকেশ সিং, বাড়ি ধূপগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গয়েরকাটা রোডে। তিনি অমিত ও সুবীরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং যাত্রাপথে ধূপগুড়ি থেকে তাঁদের গাড়িতে ওঠেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে হোটেলের রিসেপশন এলাকায় প্রথমে আগুন লাগে, যা দ্রুত একতলা থেকে দোতলা হয়ে ছড়িয়ে পড়ে। অমিত, সুবীর, রাকেশ ও কমল ছিলেন হোটেলের তিন তলায়। আগুন থেকে সৃষ্ট গাঢ় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।
পরিবার সূত্রে জানা গেছে, কমল রায় ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। স্বামীর মৃত্যুসংবাদ পেয়ে বারবার অচেতন হয়ে পড়ছেন তাঁর স্ত্রী। কমলের দুই সন্তান রয়েছে। পরিবারের এক সদস্য জানান, সংসার চালানো নিয়ে তাঁরা এখন গভীর দুশ্চিন্তায় রয়েছেন। অন্যদিকে, সুবীর সাহা শহরের পরিচিত একজন বিমা এজেন্ট ছিলেন এবং তাঁর একটি কাঠের ডিপোও ছিল। স্ত্রী ও আড়াই বছরের একটি সন্তান রেখে গেছেন তিনি। পরিবারের এক সদস্য জানান, এই দুঃসংবাদ কীভাবে জানাবেন তা নিয়েই তাঁরা দিশাহারা অবস্থায় আছেন। অমিত পালের ওষুধের পাইকারি ব্যবসা ছিল বলে জানা গেছে।
খবর পাওয়ার পরই আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস প্রশাসনিক পর্যায়ে যোগাযোগ করে মৃতদেহ জেলায় ফিরিয়ে আনার উদ্যোগ নেন বলে জানা গেছে। দেহগুলি শিলিগুড়ি পৌঁছানোর পর সেখান থেকে আলিপুরদুয়ারে নিয়ে আসার জন্য দু’টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠন। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মৃতদেহ যাতে সুষ্ঠুভাবে পরিবারের হাতে তুলে দেওয়া যায়, তার জন্য প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে।
ব্যুরো রিপোর্ট — The 4th Column

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-tarapith-fire/feed/ 0 25995
বার্থ সার্টিফিকেটে জালিয়াতির অভিযোগ, জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে থানায় এজাহার বিধায়কের | The 4th column https://the4thcolumn.com/news-desk-alipurduar-mla-filed-fir-against-asst-super/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-mla-filed-fir-against-asst-super/#respond Tue, 04 Aug 2026 22:21:40 +0000 https://the4thcolumn.com/?p=25992 বার্থ সার্টিফিকেটে জালিয়াতির অভিযোগ, জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে থানায় এজাহার বিধায়কের

১৯৯৯ সালের একটি জন্ম শংসাপত্র ইস্যু ঘিরে অভিযোগ; নথি খতিয়ে দেখলেন বিধায়ক ও পুলিশ, তদন্তের দাবি

আলিপুরদুয়ার, ৫ আগস্ট ২০২৬ | বুধবার
নিজস্ব প্রতিবেদন :-
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট) ইস্যু নিয়ে জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌরব ভট্টাচার্যের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে দাবি করা হয়েছে, সম্প্রতি হাসপাতাল থেকে ১৯৯৯ সালের একটি জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে, যা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার জেলা হাসপাতালে যান বিধায়ক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার থানার আইসি। সেখানে জন্ম শংসাপত্রের রেজিস্টার-সহ বিভিন্ন নথি পরীক্ষা করা হয়।

সবুজ পাঞ্জাবি পরিহিত অবস্থায় বসে রয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস। পাশে দাঁড়িয়ে রয়েছেন জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌরব ভট্টাচার্য, যার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিধায়কের অভিযোগ, জন্ম শংসাপত্র ইস্যু প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এই অভিযোগের ভিত্তিতেই থানায় লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে।
তবে, অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সুপার গৌরব ভট্টাচার্যের বক্তব্য এখনও পাওয়া যায়নি। পুলিশ অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-mla-filed-fir-against-asst-super/feed/ 0 25992
রেল পরিষেবার উন্নয়নে জোর, আলিপুরদুয়ারে DRUCC-র ৯৫তম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব | The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-rly-drucc-meeting/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-rly-drucc-meeting/#respond Sat, 01 Aug 2026 20:39:59 +0000 https://the4thcolumn.com/?p=25987 রেল পরিষেবার উন্নয়নে জোর, আলিপুরদুয়ারে DRUCC-র ৯৫তম বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব
লোকেশন: আলিপুরদুয়ার জংশন
তারিখ: ২ আগস্ট ২০২৬ | রবিবার
দ্যা ফোর্থ কলাম, নিজস্ব প্রতিবেদন,আলিপুরদুয়ার, ২ আগষ্ট ২০২৬:

আলিপুরদুয়ার জংশনে বিভাগীয় রেল ব্যবস্থাপকের (DRM) কার্যালয়ে অনুষ্ঠিত হলো ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি (DRUCC)-র ৯৫তম বৈঠক। বিভাগীয় রেল ব্যবস্থাপক দেবেন্দ্র সিংয়ের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক তথা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM) আসিফ আলি, অতিরিক্ত বিভাগীয় রেল ব্যবস্থাপক (ADRM), রেল আধিকারিক এবং DRUCC-র সদস্যরা।

বৈঠকে আলিপুরদুয়ার জেলার রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নিউ আলিপুরদুয়ার স্টেশনে আরও ট্রেনের স্টপেজ, যাত্রীসুবিধা বৃদ্ধি, আলিপুরদুয়ার শহরের মধ্য দিয়ে চলা রেলপথ সংক্রান্ত সমস্যা, রেলগেটগুলির আধুনিকীকরণ এবং প্রয়োজনীয় স্থানে রেল ওভারব্রিজ (ROB) নির্মাণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

এছাড়াও আলিপুরদুয়ার জংশন–শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেসকে পূর্বের মতো আলিপুরদুয়ার শহর হয়ে চালানোর প্রস্তাবও গৃহীত হয়েছে। বিভিন্ন দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও রেল মন্ত্রক গ্রহণ না করলেও আলোচনায় বিষয়গুলি ইতিবাচকভাবে বিবেচিত হয়েছে বলে জানানো হয়।
আলিপুরদুয়ার শহরের প্রতিনিধিত্ব করে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ মনোনীত সদস্য প্রসেনজিৎ দত্ত চৌধুরী, সুব্রত সিনহা এবং রেল দপ্তরের প্রতিনিধি কুশল চ্যাটার্জি। রেল পরিষেবার উন্নয়নে এই বৈঠকের সুপারিশগুলি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-rly-drucc-meeting/feed/ 0 25987
আলিপুরদুয়ারের হোটেল থেকে উদ্ধার রেলকর্মীর দেহ, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ | The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-hotel-room-rly-emplyee-found-dead/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-hotel-room-rly-emplyee-found-dead/#respond Tue, 28 Jul 2026 18:22:39 +0000 https://the4thcolumn.com/?p=25984 T4C 100 | খবর বিশদে

আলিপুরদুয়ারের হোটেল থেকে উদ্ধার রেলকর্মীর দেহ, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ

আলিপুরদুয়ার | ২৮ জুলাই ২০২৬ | মঙ্গলবার :-

আলিপুরদুয়ার শহরের মারওয়াড়ি পট্টি বাটা মোড় এলাকার একটি হোটেল থেকে এক মহিলা রেলকর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জোডিন (২৮)। তিনি মিজোরামের বাসিন্দা এবং নিউ কোচবিহার রেল দপ্তরে কর্মরত ছিলেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শারীরিক অসুস্থতার কারণে গত প্রায় দুই বছর তিনি কর্মক্ষেত্র থেকে ছুটিতে ছিলেন। সম্প্রতি কাজে পুনরায় যোগ দেওয়ার উদ্দেশ্যে আলিপুরদুয়ারে আসেন। পায়ে আঘাত থাকায় তিনি সাধারণত হোটেল কক্ষের দরজা পুরোপুরি বন্ধ করে রাখতেন না বলেও জানা গেছে।

তদন্তে জানা যায়, গত ১৩ জুলাই তিনি ওই হোটেলে ওঠেন। মাঝখানে একদিন কোচবিহারে গেলেও বাকি সময় হোটেলেই ছিলেন। সোমবার রাতে হোটেল কর্মীর মাধ্যমে খাবার আনিয়ে তিনি জানান, পরদিন সকালে তাঁকে যেন না ডাকা হয়। তিনি নিজেই দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ উঠে খাবার চাইবেন বলে জানিয়েছিলেন।

কিন্তু মঙ্গলবার বিকেল পর্যন্ত কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না মেলায় হোটেল অ্যাসোসিয়েশন ও আলিপুরদুয়ার থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষে প্রবেশ করে ওই মহিলাকে নিথর অবস্থায় দেখতে পায়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু, অসুস্থতাজনিত কারণ, নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ব্যুরো রিপোর্ট– দ্যা ফোর্থ কলাম

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-hotel-room-rly-emplyee-found-dead/feed/ 0 25984
আলিপুরদুয়ারে ভুট্টা বোঝাই ১৮ চাকার ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রাণ গেল উত্তরপ্রদেশের চালকের | The 4th column https://the4thcolumn.com/news-desk-alipurduar-road-accident-killed-one-driver/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-road-accident-killed-one-driver/#respond Sun, 26 Jul 2026 10:10:44 +0000 https://the4thcolumn.com/?p=25981 নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, দ্যা ফোর্থ কলাম, ২৬ জুলাই ২০২৬ :-

৩১ নম্বর জাতীয় সড়কে ফের মর্মান্তিক দুর্ঘটনা। আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার অন্তর্গত নিমতি–আলিপুরদুয়ার সড়কের রাইস মিল সংলগ্ন টার্নিংয়ে শনিবার রাত প্রায় ৯টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে উত্তরপ্রদেশ থেকে গৌহাটিগামী ভুট্টা বোঝাই ১৮ চাকার ট্রলার। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চালক রাজ কুমার (৩৫)-কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশের প্রাথমিক অনুমান, চালক মদ্যপ অবস্থায় থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত চলছে। ট্রলারটি ভুট্টা বোঝাই থাকায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। মাল নামানোর পরেই ট্রাকটি তোলা হবে।
স্থানীয়দের অভিযোগ, ৩১ নম্বর জাতীয় সড়কের এই বিপজ্জনক টার্নিংয়ে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। বারবার সতর্কবার্তা দেওয়া হলেও দুর্ঘটনা কমেনি। ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে।
ব্যুরো রিপোর্ট — The 4th column

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-road-accident-killed-one-driver/feed/ 0 25981
নিট বিতর্কের জেরে পদত্যাগ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের | The 4th column https://the4thcolumn.com/news-desk-national-news-dharmendra-pradhan-resignation/ https://the4thcolumn.com/news-desk-national-news-dharmendra-pradhan-resignation/#respond Sat, 25 Jul 2026 10:06:57 +0000 https://the4thcolumn.com/?p=25975 নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২৫ জুলাই ২০২৬ :

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের অভিযোগ, দেশজুড়ে ছাত্র-আন্দোলন এবং রাজনৈতিক চাপের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার সামাজিক মাধ্যমে নিজের পদত্যাগপত্র প্রকাশ করে তিনি জানান, গত কয়েক দিনের ঘটনায় তিনি মর্মাহত এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ, দেশের ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, সরকার যেন দ্রুত তদন্তের ব্যবস্থা করে, সিবিআইকে দায়িত্ব দেয় এবং পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আগামী বছর থেকে নিট পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক (CBT) পদ্ধতিতে আয়োজনের কথাও উল্লেখ করেছেন তিনি।

যুবসমাজকে বিভ্রান্তির মধ্যে না রেখে পড়াশোনা ও ভবিষ্যতের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিরোধী দল, ছাত্র সংগঠন এবং আন্দোলনরত পড়ুয়াদের পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি উঠছিল, বিশেষত ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দিল্লির যন্তর মন্তর, কলকাতা সহ বিভিন্ন স্থানে গড়ে ওঠা আন্দোলন ক্রমেই তীব্র আকার নেয়।

১৯৬৯ সালের ২৬ জুন ওডিশায় জন্মগ্রহণকারী ধর্মেন্দ্র প্রধান ২০২১ সাল থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, ইস্পাত এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রকের দায়িত্বও সামলেছেন।
ব্যুরো রিপোর্ট — The 4th Column

]]>
https://the4thcolumn.com/news-desk-national-news-dharmendra-pradhan-resignation/feed/ 0 25975
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান, কাফ সিরাপ-সহ ত্রিপুরার দুই পাচারকারী গ্রেপ্তার | The 4th Column https://the4thcolumn.com/news-desk-kanchan-jangha-express-caugh-syrup-rescue-two-booked/ https://the4thcolumn.com/news-desk-kanchan-jangha-express-caugh-syrup-rescue-two-booked/#respond Sat, 25 Jul 2026 08:12:19 +0000 https://the4thcolumn.com/?p=25972 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান, কাফ সিরাপ-সহ ত্রিপুরার দুই পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন:দ্যা ফোর্থ কলাম: ২৫ জুলাই ২০২৬ :-
গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিউ জলপাইগুড়ি জিআরপি ও শিলিগুড়ি হেডকোয়ার্টার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। শনিবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কোচে যৌথ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে তাদের দুটি ট্রলি ব্যাগ ও দুটি পিঠের ব্যাগ তল্লাশি করা হলে কার্টনে ভরা মোট ১৫৯ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। ধৃতদের নাম মোহাম্মদ সোসাজ ও নাহিমুদ্দিন। দু’জনই ত্রিপুরার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কলকাতা থেকে ট্রেনে চেপে ত্রিপুরার উদ্দেশে রওনা দিয়েছিল।

উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে দাবি পুলিশের। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

]]>
https://the4thcolumn.com/news-desk-kanchan-jangha-express-caugh-syrup-rescue-two-booked/feed/ 0 25972
ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলকর্মীর | The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-falakata-tarin-rly-employee-killed/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-falakata-tarin-rly-employee-killed/#respond Sat, 25 Jul 2026 07:53:14 +0000 https://the4thcolumn.com/?p=25969 জটেশ্বরের ক্ষীরেরকোটে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা
নিউজ রিপোর্ট: দ্যা ফোর্থ কলাম: ফালাকাটা : ২৫ জুলাই ২০২৬ :-

আলিপুরদুয়ার জেলার জটেশ্বরের ক্ষীরেরকোট রেলক্রসিং সংলগ্ন এলাকায় শনিবার সকালে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। মৃতের নাম জয়গোপাল সরকার। তাঁর আদি বাড়ি অসমে হলেও বর্তমানে তিনি ফালাকাটায় শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য কর্মীদের সঙ্গে রেললাইনে কাজ করার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। সেই সময় সামনের দিক থেকে একটি গুয়াহাটি–নিউ জলপাইগুড়িগামী ট্রেন আসতে দেখে তিনি পাশের লাইনে সরে যান। তবে ফোনে ব্যস্ত থাকায় খেয়াল করেননি, পিছন দিক থেকে একই সময়ে নিউ জলপাইগুড়ি–গুয়াহাটিগামী আরেকটি ডাউন ট্রেন দ্রুতগতিতে চলে আসছে।
চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও ময়নাগুড়ি জিআরপি ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মোবাইল ফোনে ব্যস্ত থাকায় পিছন থেকে আসা ট্রেনটির হর্ন বা শব্দ তিনি শুনতে পাননি। ঘটনার প্রকৃত কারণ জানতে রেল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-falakata-tarin-rly-employee-killed/feed/ 0 25969
নোনাই নদীর করাল গ্রাসে বাবার করুণ পরিণতি, শোকের ছায়া আলিপুরদুয়ারে | The 4th Column https://the4thcolumn.com/news-desk-alipurduar-bonai-nadi-tingku-dead/ https://the4thcolumn.com/news-desk-alipurduar-bonai-nadi-tingku-dead/#respond Tue, 30 Jun 2026 20:00:43 +0000 https://the4thcolumn.com/?p=25966 নোনাই নদীর করাল গ্রাসে বাবার করুণ পরিণতি, শোকের ছায়া আলিপুরদুয়ারে
জারুল রাভা, দ্য ফোর্থ কলাম , আলিপুরদুয়ার , ৩০ জুন ২০২৬ :-
— পড়ে আছে নিথর দেহ! মেয়েদের সঙ্গে আর দেখা হলো না টিঙ্কুর

আলিপুরদুয়ারের মাঝেরডাবরী এলাকায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পেশায় ঢালাই মিস্ত্রি ত্রিশোর্ধ্ব টিংকু দেবনাথ নিজের দুই কন্যা সন্তানের জন্য প্রিয় খাবার নিয়ে সাইকেল কাঁধে করে পার হচ্ছিলেন উত্তাল নোনাই নদী। ভালোবাসার টানে স্ত্রীর চলে যাওয়ার পর দুই মেয়ে এখন মামাবাড়িতেই থাকে। ভোরে মেয়েদের হাতে খাবার পৌঁছে দেবেন, জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়েই ঘটে গেল চরম বিপর্যয়।
​আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ স্থানীয়রা বারংবার বারণ করা সত্ত্বেও, মেয়েদের মুখে হাসি ফোটাতে টিংকু সাইকেল কাঁধে নিয়ে রুদ্রমূর্তি ধারণ করা নদীতে নেমে পড়েন। কিন্তু নোনাইয়ের চোরা স্রোতের তীব্রতা ছিল প্রবল। উপস্থিত মানুষদের চোখের সামনেই টিংকু জলের তোড়ে ভেসে যান। দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির পর দুপুর বারোটা নাগাদ নদীর জল থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
​এই খবর ছড়িয়ে পড়তেই মাঝেরডাবরী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যেন এক নিমেষেই সব স্তব্ধ হয়ে গেছে। টিংকুর দুই কন্যা, যাদের বয়স দশ ও তেরো, তারা যেন পাথর হয়ে গেছে। তারা সম্ভবত জেনে গেছে , মা আগেই হারিয়ে গিয়েছেন চোরাপথে, আজ বাবাও হারিয়ে গেলেন চোরা স্রোতের বাঁকে । আর ফিরবেন না বাবা। চলে গেলেন চিরতরে। এমন করুণ পরিণতি এলাকাবাসীকে কাঁদিয়ে তুলেছে। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। মাঝেরডাবরীতে এখন শ্মশানের স্তব্ধতা ।

]]>
https://the4thcolumn.com/news-desk-alipurduar-bonai-nadi-tingku-dead/feed/ 0 25966