নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩নভেম্বর’১৯:-

তিরিশ বছর পর এক বিরল প্রজাতির প্রাণীর দেখা মিলল। ভিয়েতনামের উত্তর-পশ্চিম বনাঞ্চলে দেখা মিলল এই প্রাণীর। সূত্রের খবর, মাউস ডিয়ার নামে প্রাণীটিকে শেষবার ১৯৯০ সালে দেখা গিয়েছিল। চোরাশিকারিদের জন্যে প্রাণীটিকে আজ প্রায় বিলুপ্ত প্রাণীদের মধ্যে ধরা হয়ে থাকে। জানা যায়, এর আগেও ১৯১০ সাল নাগাদ ভিয়েতনামেই এই প্রাণীর দেখা মিলেছিল। মাউস ডিয়ার নামে প্রাণীটিকে আবার রুপোলি পিঠের শেভ্রোটাইন বলেও ডেকে থাকে অনেকে। প্রাণীটি আসলে হরিণ কিন্তু দেখতে অনেকটা ইঁদুরের মতো। নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন-এ এই প্রাণীটিকে নিয়ে একট প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ৩০ বছর পর ভিয়েতনামের উত্তর-পশ্চিম বনাঞ্চলে সন্ধান পাবার কারণে বনদপ্তরে কর্মীদের মধ্যে খুশির আমেজ।