উপকৃত হবেন রাজ্যের মহিলারা : প্রকল্পে থাকছে দিওয়ালি বোনাস | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ অক্টোবর ২০২৪ :-

রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছে। যার মাধ্যমে রাজ্যের এবং সারাদেশের জনসাধারণ অনেকটাই উপকৃত হয়েছেন।

বিভিন্ন কর্মস্থলে পূজো উপলক্ষে বোনাস দেওয়া হয়। তেমনি এইবার দিওয়ালীতেও বোনাস দেওয়া হবে এমনই সুসংবাদ রয়েছে রাজ্যের মহিলাদের জন্য। সামনেই আসছে দীপাবলি । আর দীপাবলি মানেই আলোয় আলোয় মুখরিত হবে চারিদিক। এই দীপাবলির উৎসবেই দিওয়ালি বোনাস হিসাবে রাজ্যের মহিলাদের জন্য রাজ্য সরকার দিতে চলেছে বোনাস।
বোনাস হিসাবে পেয়ে যাবেন ৩০০০ টাকা। হ্যাঁ ঠিকই শুনছেন! সম্প্রতি মহারাষ্ট্র রাজ্য সরকার “লড়কি বেহনা” স্কিমের অধীন মহিলাদের দিওয়ালি বোনাস দিতে চলেছে।

দিওয়ালি উপলক্ষে একই সঙ্গে দু মাসের প্রকল্পের অনুদান একবারে দিয়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্র সরকার।
পশ্চিমবঙ্গের সরকারের সূচনা করা লক্ষীর ভান্ডারের মতো মহারাষ্ট্র সরকার লড়কি বেহনা যোজনা প্রকল্পে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে মহিলাদের জন্য অনুদান প্রদান করেন, তবে দিওয়ালি উপলক্ষে আগামী মাসে একবারই দু বারের অনুদান পেয়ে যাবেন ফলস্বরূপ ৩০০০ টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে।
মহারাষ্ট্র সরকারের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন লড়কি বেহনা যোজনা প্রকল্পের উপভোক্তারা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!