নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১আগস্ট’১৯:-

আত্মহত্যার চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আনলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধ দিবসের আগেই, মনোবিদ থেকে সাধারণ মানুষের চোখ কপালে উঠেছে, ৪০ সেকেন্ডে একজন, হু’ এর এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পেতেই।
মানুষের আধুনিক জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে, আত্মহত্যা করার প্রবণতা সমাজে তত বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার জেরে মানুষের মধ্যে মনের রোগের পরিমানও বাড়ছে, চিন্তাভাবনার অসীম পরিবর্তন হচ্ছে। মানুষের মধ্যে বিষ খাওয়া, গলায় দড়ি দেওয়া থেকে শুরু করে নিজেকে গুলি করে আত্মঘাতী করার প্রবণতা বাড়ছে বলে মনে করেন বিভিন্ন মহল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেশি চোখে পড়ে। প্রতিবছর প্রায় ৮ লক্ষ মানুষ আত্মঘাতী করেন বলে রিপোর্ট প্রকাশ করেছেন হু । আমেরিকা আত্মহত্যার দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে। এর প্রতিকার হিসেবে বিষ বা কীটনাশক ব্যবহারে লাগাম, সঠিক চিকিৎসার মাধ্যমে অবসাদ থেকে মুক্তি সম্ভব বলে মনে করেন মনোবিদরা। এতে আত্মহত্যা প্রবণতা কমবে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি ।