বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৮ দোকান : ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বাম-ডান-বিজেপি-তৃণমূলের |The4thcolumn

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারি’২০২০:-

শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৮ টি দোকান। মঙ্গলবার রাত ৩ টা নাগাদ শিলিগুড়ির রবীন্দ্রনগর মোড়ে হঠাৎ আগুন লাগে। আগুনে ভস্মিভূত হয়ে যায় হার্ডওয়্যার, মোবাইল, মিষ্টির দোকান সহ পাশাপাশি থাকা মোট ৮ টি দোকান। রাতেই দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারন এখনও জানা যায়নি।
এদিকে ঘটনার খবর শুনে পরিদর্শনে যান বিধায়ক শঙ্কর মালাকার, তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার, বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগারওয়াল, রথীন্দ্র বোস ও বাম কাউন্সিলররা। শহরের বাইরে থাকায় ফোনেই বিষয়টির খোঁজ নেন মন্ত্রী গৌতম দেব ও মেয়র অশোক ভট্টাচার্য।
এদিন সকলেই ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি পুরনিগমের ভূমিকা নিয়ে সরব হন বিরোধী দলগুলি। যদিও মেয়র পারিষদ শঙ্কর ঘোষ বলেন, ঘটনাটি নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!