নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারি’২০২০:-

জলপাইগুড়িতে গাড়িতে করে ৭৫ কেজি গাঁজা পাচারের সময় ধৃত চার। একটি হোন্ডা গাড়িতে করে ৭৫ কেজি গাঁজা পাচারের সময় গাড়ি আটক করে চার জনকে গ্ৰেফতার করল জলপাইগুড়ি জেলা পুলিশের জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশি অভিযানে গাঁজাসহ গাড়িটি আটক করে গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়া একটি কালো রংয়ের হোন্ডা গাড়িতে লক্ষ্য রাখে। এরপর নাকা তল্লাশিতে গাড়িটিকে আটক করে। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৭৫ কেজি গাঁজার ৪৫টি প্যাকেট। এই ঘটনায় চার অভিযুক্তকে গ্ৰেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতরা কোথা থেকে এই গাঁজা আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পাশাপাশি আটক হওয়া গাড়িটির মালিক এর খোঁজেও শুরু হয়েছে তদন্ত।