চলন্ত ট্রেনের সাধারণ কামরা : ঠাসাঠাসি ভীড়ে সন্তান জন্ম দিলেন মা : দেখভাল করল আলিপুরদুয়ার রেল বিভাগ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ফেব্রুয়ারি’২০২০ :-

-প্রতীকী ছবি

ট্রেনেই পুত্র সন্তানের জন্ম দিলেন এক মা। বুধবার ভোরে আগরতলা -শিয়ালদহ ১৩১৭৪ ডাউন কাঞ্চনজংঘা এক্সপ্রেসে পুত্র সন্তানের জন্ম দিলেন ২৭ বছর বয়সী এক মহিলা। ট্রেন চলাকালীন ওই ট্রেনে কর্তব্যরত টিকিট পরিক্ষক কন্ট্রোলে জানান যে জেনারেল কোচে এক ভদ্রমহিলা প্রসব যন্ত্রণা অনুভব করছেন। ট্রেনটি কিছুক্ষণ বাদেই অর্থাৎ ৪:৪৯ মিনিটে পরবর্তী স্টেশন নিউ আলিপুরদুয়ারে পৌঁছনোর কথা ছিল। তাই তৎক্ষনাৎ নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছে যান ডঃ নিলোৎপল নন্দী। কিন্তু ট্রেনটি ৪-৪৯ মিনিটে নিউ আলিপুরদুয়ারে পৌছানোর কিছুক্ষণ আগে ট্রেনে পুত্রসন্তান প্রসব করেন শ্রীমতি ইন্দু দেবী(২৭), যিনি আগরতলা থেকে কলকাতা যাচ্ছিলেন। নবজাতক এবং মা’র প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা শুশ্রূষার পর ট্রেনটি ৫:২১ মিনিটে ফের কলকাতার উদ্দেশ্য রওনা দেয়। শেষ পাওয়া খবর অনুযায়ী নবজাতক এবং মা দুজনেই সম্পুর্ন সুস্থ আছেন।

Leave a Reply

error: Content is protected !!