ভালো কাজের পুরস্কার : দুই রেলকর্মী পুরস্কৃত আলিপুরদুয়ার বিভাগীয় রেলে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ফেব্রুয়ারি’২০২০ :-

ভালো কাজের জন্য সন্মানিত করা হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের দুই সিটিটিআইকে। ভাল কাজের স্বীকৃতি হিসাবে আজ দুই সিটিটিআই এর হাতে পুরষ্কার তুলে দিলেন ডিআরএম শ্রী কে এস জৈন। গত ডিসেম্বর মাসে শ্রী বিজয় হাজারিকা ২০৫০৪ নিউ দিল্লি – ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের সিটে একটি ব্যাগে ২৩ হাজার টাকা এবং কিছু জরুরি কাগজপত্র পেয়ে স্টেশনের মাইকে জরুরি ঘোষনা করান। পরে নাসিম আলম নামক এক যাত্রী এসে উপযুক্ত প্রমাণ দিয়ে ব্যাগটি নিয়ে যান।
গত নভেম্বর মাসে ওই একই ট্রেনে ডিউটিরত শ্রী কৃষেন্দু ঘোষ, মুজঃফরপুর স্টেশন পার করার পর প্যান্ট্রীকারের করিডরে দুজন সন্দেহভাজন ব্যক্তি দেখে তাদের টিকেট দেখতে চান। প্রত্যুত্তরে ওই দুই ব্যক্তি দুর্ব্যবহার করলে অন ডিউটি আর পি এফকে জানান। আর পি এফ ওই দুই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, গুলি এবং ৪-৫ টি আইডেন্টিটি কার্ড উদ্ধার করেন এবং পরবর্তী স্টেশনে তাদের পুলিশের হাতে তুলে দেন।
দুজনের এই ভালো কাজের জন্য রেলের তরফ থেকে তাদের সন্মানিত করা হল।

Leave a Reply

error: Content is protected !!