নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১অক্টোবর’১৯:-

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে ট্রেন, মৃত ৬৫ ছড়ালো, আহত বহু। ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরের কাছে রহিম ইয়ার খানের কাছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সাতসকালে রাচি-রাওয়ালপিণ্ডি তেজগাম এক্সপ্রেসে ট্রেনে তিনটি কামরা জ্বলেপুরে খাক হয়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত হয়েছে কমপক্ষে ৬৫ জন। আহত বহু। মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে সূত্রের খবর।
জানা যায়, চলন্ত ট্রেনের একটি কামরায় আচমকাই আগুন জ্বলা অবস্থায় লাইন ধরে ছুটছিল ট্রেনটি। পরে চালক ও গার্ডের নজরে আসে ঘটনাটি। তখনই ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের ট্যাঙ্ক ফেটে গিয়ে এই বিপত্তি। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় ট্রেনের একটি কামরায়। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে আরও দুটি কামরায়।
তারপর ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল কর্মী ও সরকারি আধিকারিকরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে। স্থানীয় সূত্রে খবর, অনেকে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে গিয়ে মারা গিয়েছেন। পাকিস্তানে রেল পরিষেবা এখনও ব্রিটিশ আমলে থাকায়, পরিকাঠামোগত উন্নয়ন হয়নি রেল পরিষেবার। উল্লেখ্য, ২০০৫ সালে সিন্ধ প্রদেশে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৩০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। সেই ভয়াবহ দুর্ঘটনার এক দশক পরেও শিক্ষা নেয়নি পাক সরকার।