নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২জানুয়ারি’২০২০ :-

পড়াশোনায় মনোযোগ দিতে বলায় আত্মহত্যা করল ১৬ বছরের কিশোরী। দোলন দাস নামে ওই ১৬ বছরের কিশোরীকে তার বাবা-মা তার নষ্ট মোবাইল ফোনটি বন্ধ করে পড়াশোনায় মনোযোগ দিতে বলায় সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক পুলিশ স্টেশন এলাকার পূর্ব আনন্দপল্লীতে। জানা যায়, দোলন দাস নামে ওই কিশোরী কিছুদিন আগেই তার দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা দিয়েছে। সামনেই তার বোর্ডের পরীক্ষা ছিল কিন্তু সে মোবাইল ফোন ও সোস্যাল মিডিয়ায় খুব বেশী আসক্ত ছিল। তবে তার মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় সে পড়াশোনা ছেড়ে মোবাইল ফোন সাড়াতেই বেশী ব্যাস্ত ছিল। এই কারনে তার মা রিতা দাস তাকে অনবরত বকাঝকা করত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ৬:৩০টা নাগাদ দোলন দাসের মা প্রতিবেশীর বাড়িয়ে চা খেতে গেলে সেই সময় ঘরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে দোলন দাস।
এক পুলিশ আধিকারিক বলেন, “আমরা সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আমরা ওই কিশোরীকে নিকটবর্তী এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাই। যেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। ডাক্তার জানায় তার গলায় দড়ি জাতীয় কিছুর ছাপ রয়েছে। ফাঁসি দিয়ে আত্মহত্যার ফলেই গলায় এরকম ছাপ দেখা যাচ্ছে বলে পুলিশ জানায়”।