নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮অক্টোবর’১৯:-

প্রতীকী ছবি
এক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের চোখ কপালে উঠলো। ঘটনাটি ঘটেছে, ৩৪ নম্বর জাতীয় সড়কের জালালপুর ডাঙ্গায় হাসপাতালের নিকট জালালপুর রথের মেলার রাস্তার মোড়ের কাছে। সূত্রের খবর, সোমবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ব্রাউন সুগার ভরতি একটি গাড়ি পাকড়রাও করে কালিয়াচক থানার পুলিশ। যদিও পুলিশের হাতে ধরা পড়তেই গাড়ি ফেরে পালিয়ে যায় ড্রাইভার। উদ্ধার ব্রাউন সুগারের পরিমান এক কেজি আটশো গ্রামের। যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপর বলে জানা গিয়েছে। পুলিশের নজর এড়িয়ে ব্রাউন সুগারগুলি অন্য কোথাও পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানা যায়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।