স্কুল সিলেবাসে থাকবে সাপ : উদ্যোগে রাজ্য শিক্ষা দপ্তর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ নভেম্বর’১৯:-

স্কুল সিলেবাসে এবার থাকছে সাপ । সাপ নিয়ে চালু হচ্ছে নতুন অধ্যায়। এই নতুন উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোর পাঠক্রমে সাপ নিয়ে একটি অধ্যায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজ্যের শিক্ষা দফতরের এক প্রবীণ আধিকারিক জানান, এই পাঠক্রমে থাকবে যে কীভাবে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের সাপ চিনতে শেখা উচিত, সরীসৃপ জাতীয় প্রাণীদের দেখলে কী করা উচিত এবং জীব-বৈচিত্র্য রক্ষায় তাঁদের কী ভূমিকা নেওয়া উচিত। সেবিষয়ে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, বোর্ড সবসময় চায় রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের জীব বৈচিত্র্যের সচেতনতা তৈরি করতে। জানা গেছে, বিষাক্ত এবং নির্বিষ সাপ, তাদের ল্যাটিন এবং সাধারণ নাম এবং আশেপাশে বা ঝোপঝাড়ে সাপ দেখার পরে কারো কী প্রতিক্রিয়া হওয়া উচিত সে সম্পর্কে বিশদ ব্যাখ্যা করে এই নতুন অধ্যায়টি পড়ানো হবে। সাপভীতি কাটাতেও অধ্যায়টি শিক্ষার্থীদের কাজে লাগবে বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!