নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ অক্টোবর’১৯:-

শত্রুতাকে ঝেড়ে ফেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের স্বীকৃতি হিসাবে ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার পেলেন আবি আহমেদ। দীর্ঘদিন পর্যন্ত ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যে দীর্ঘদিনের শত্রুতার সম্পর্ককে ২০১৮ সালে বন্ধুত্বে ফিরিয়ে আনতে সক্ষম হন আবি আহমেদ। প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে শান্তি স্থাপনের জন্য নিরন্তর চেষ্টার ফলস্বরূপ রয়াল সুইডিশ সোসাইটির বিচারে নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসাবে নাম চূড়ান্ত হয়েছে তাঁর। সূত্রের খবর, ২০১৮ সালে ক্ষমতায় আসার পর ইরিত্রিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে “শান্তি এবং বন্ধুত্বপূর্ণ” সহবস্থানের জন্য একটি চুক্তিপত্র স্বাক্ষর করাতে সক্ষম হন আবি আহমেদ।