নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ অক্টোবর’১৯:-

কেলেঙ্কারির জেরে এক বছর বন্ধ ছিল। বছর পরে ফের নাম ঘোষিত হল সাহিত্যে নোবেল প্রাপকদের, একেবারে দুই বছরের নোবেল প্রাপকেদের নাম ঘোষণা করল সুইডিশ অ্যাকাডেমি। ২০১৮ সালের সাহিত্যে পোলিশ লেখিকা ওলগা তোকারজুক এবং ২০১৯ সালের পুরস্কার পেতে চলেছেন অস্ট্রিয়ান লেখক পিটার হান্দক। সূত্রের খবর, গত বছর নোবেল কমিটির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির পাশাপাশি বিজয়ীর নাম ফাঁস করার অভিযোগে তাকে দুই বছরের কারাদণ্ড দেয় আদালত। বিতর্কের জেরে স্থগিত করা হয়েছিল ২০১৮ সালের সাহিত্যে নোবেল প্রদান। সেই কারণে বৃহস্পতিবার এক সঙ্গে ঘোষণা করা হল ২০১৮ ও ২০১৯ সালের দুই বছরের সাহিত্যে নোবেল পুরস্কার জয়ীদের নাম।