অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত : দুরমুশ পাকিস্তানকে |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৪ ফেব্রুয়ারি’২০২০ :-

পাকিস্থানকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করল ভারত। মঙ্গলবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্থানকে ১০ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিল ভারত। সেমিফাইনাল ম্যাচে পাকিস্থান দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পাকিস্থান দলের হায়দার আলী ও অধিনায়ক রোহিত নাজির ভালো ব্যাটিং করলেও ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিং এর সামনে টিকতে পারেনি বাকি টিম। পাকিস্তানের ৮ জন ব্যাটসম্যানকে দুই অঙ্কের রানও পার করতে না দিয়ে গোটা দলকে ছন্নছাড়া করে দিয়েছে ভারতীয় বোলাররা। অন্যদিকে, ভারতের হয়ে ১৭৩ রানের অপরাজিত ওপেনিং পার্টনারসিপ গড়ে সবার মন কেড়ে নিয়েছেন যশস্বী জয়সওয়াল ও দিব্যাংশু সাক্সেনা। যশস্বী জয়সওয়াল ১১৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। যশস্বী জয়সওয়াল জানান, “এটি আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার দেশের জন্য এরকম খেলতে পারা এক বিরাট অনুভূতি। সেমিফাইনাল ম্যাচে পাকিস্থানের বিরুদ্ধে শতরান করার খুশি আমি বলে বোঝাতে পারব না। ”
উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে হতে চলা দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর সাথে ফাইনালে খেলবে ভারত।

Leave a Reply

error: Content is protected !!