স্কুল সিলেবাসে থাকবে ‘জল বাঁচাও জীবন বাঁচাও’ : জল সংরক্ষণে উদ্যোগ রাজ্যের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৮অক্টোবর’১৯:-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জল বাঁচাও জীবন বাঁচাও’ কর্মসূচির অঙ্গ হিসাবে এবার স্কুলপাঠ্যে বিষয়টি অন্তর্ভুক্ত হতে চলেছে। সূত্রের খবর, তৃতীয় শ্রেণির সিলেবাসে ‘জল সংরক্ষণ’ বিষয়টি থাকবে। পানীয় জল নষ্টের খবর কেন্দ্র এবং রাজ্য, দুই সরকারের কাছেই আছে। দুই তরফেই বিভিন্ন সময় নানা সচেতনতামূলক ব্যবস্থা নিতে দেখা যায়। তবে কেন্দ্রীয় কোনও বোর্ডের সিলেবাসে জল সংরক্ষণের বিষয়টি এখনও অন্তর্ভুক্ত হয়নি। রাজ্য সরকার চাইছে ছোটবেলা থেকেই জল সংরক্ষণের প্রয়োজনীয়তা শেখানো হোক। আর এই উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা যায়। জল সংরক্ষণের বিষয়টি পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা থাকছে সিলেবাসে। বিকাশ ভবনের এক আধিকারিক বলেন, একজন পূর্ণবয়স্ক মানুষের প্রত্যেকদিন ৫০ থেকে ৬০ লিটার ব্যবহার করেন। পানীয় হিসাবে ৫ লিটার, শৌচকাজে ১০-১৫ লিটার, স্নানে ১৫-২০ লিটার, বাসন ধোয়া ও কাপড় কাচায় ৭-১২ লিটার এবং টয়লেটে ফ্ল্যাশ থাকলে বাড়তি ১৫ লিটার জল লাগে। এই বিষয়ে ‘শর্ট ফিল্ম’ তৈরির কথাও ভাবছে সরকার।

Leave a Reply

error: Content is protected !!