‘গুড টাচ ব্যাড টাচ’ : সচেতন উদ্যোগে এগিয়ে আসছে রাজ্য সরকার

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩নভেম্বর’১৯:-

‘গুডটাচ ব্যাড টাচ’- শিক্ষা দেবে রাজ্য সরকার।
শিশুদের কাছে সহজ করে তুলতে অর্থাৎ যৌন হেনস্থা সম্পর্কে তাদের সচেতন করতে ‘গুড টাচ ব্যাড টাচ’- এবার এবিষয়ে জোরদার পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড রাইটস অ্যান্ড ইউ-এর আবেদনে সারা দিয়ে প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু করতে চায় রাজ্য শিক্ষা দপ্তর৷ সোমবার এবিষয়ে বণিকসভা সিআইআই-এর সঙ্গে একটি মউ স্বাক্ষর করে ক্রাই৷

জানা যায়, প্রথম পর্যায়ে রাজ্যের ছ’টি জেলার প্রায় ৩০০টি স্কুলে ৪ থেকে ১২ বছর বয়সিদের এই শিক্ষা দেওয়া হবে৷ শিশুদের পাশাপাশি তাদের অভিভাবক এমনকি শিক্ষক, শিক্ষাকর্মীদেরও যৌন হেনস্থার বিরুদ্ধে সচেতন করার প্রশিক্ষণ দেবে ‘ক্রাই’৷ প্রসঙ্গত শিশুদের নির্যাতেনর খবর নিয়ে উদ্বিগ্ন শিশু অধিকার রক্ষা কমিশন ইতিমধ্যেই নানান সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে। গুরুতর এই সামাজিক ব্যাধিকে নির্মূল করা সম্ভব না হলেও সতর্কতা থেকে মিলতে পারে প্রতিরোধ। সেই জন্যে এই পদক্ষেপ বলে জানা যায়।

Leave a Reply

error: Content is protected !!