৬২ কিলোমিটারের পিচঢালা পথ : চলবে শুধুমাত্র বাই সাইকেল |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ নভেম্বর’১৯:-

একটি ৬২ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে । এবং সম্পূর্ণ রাস্তা জুড়েই থাকবেন শুধু সাইকেল আরোহীরা। সে রাস্তায় থাকছে না অন্য কোনো যানবাহন। জার্মানির এই রাস্তাকে নিয়ে বিশ্বজুড়ে চলছে জল্পনা। জার্মানিতে তৈরি সম্পূর্ণ গাড়ি বিহীন ৬২ কিমি দৈর্ঘ্য সে রাস্তা শুধু সাইকেল আরোহীদের জন্যই। জানা গেছে যে, রাস্তাটি সম্পূর্ণভাবে তৈরি হবার পর এই হাইওয়ে জার্মানির মোট ১০টি বড়ো শহরসহ আরো চারটি বিশ্ববিদ্যালয়কে ছুয়ে যাবে।

আরো জানা গেছে যে, এই অভিনব বাই সাইকেল রাস্তাটি অন্যান্য রাস্তাগুলোর মতোই হবে। এই রাস্তাতেও থাকবে ওভারপাস, আন্ডারপাস, পথবাতি। রাস্তাটির বিশেষত্ব এই যে, সাইকেল আরোহীরা মুক্তমনে বাস, ট্রাক, অন্যান্য গাড়ির ভিড় এড়িয়ে মাইলের পর মাইল মুক্ত বাতাসে যেতে পারবে। যদিও ২০১৫ সালে প্রথম ৩কিমি রাস্তা চালু হয়ে গেছে। তবে জার্মানি কিন্তু সাইকেল হাইওয়ে প্রথম চালু করার দাবিদার নয়। এর আগে নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে এইরকম হাইওয়ে চালু করেছে। অন্যদিকে দূষণ মুক্ত করার এই প্রচেষ্টা নজর কেড়েছে সকলের।

Leave a Reply

error: Content is protected !!