নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ অক্টোবর’১৯:-

প্রয়াত সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ নিউটাউনের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ক্যান্সারে ভুগছিলেন প্রাক্তন সাংসদ। প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। সূত্রের খবর, ১৯৮৫ সালে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন গুরুদাস দাশগুপ্ত, ২০০১ সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক, ২০০৪ সালে লোকসভা নির্বাচনে পাঁশকুড়া থেকে নির্বাচিত হন গুরুদাসবাবু এবং ২০০৯ সালে ঘাটাল লোকসভা কেন্দ্রে লড়েও জয়ী হন গুরুদাস দাশগুপ্ত। টুইটারে গুরুদাস দাশগুপ্তের প্রয়াণে শোকপ্রকাশ করেছে সিপিআইএম। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।