নজরে ‘বুলবুল’ : প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা সরকারের

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৮নভেম্বর’১৯:-

‘বুলবুলের’ সম্ভাব্য দাপট এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় শনিবার প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতায় শনিবার সব প্রাথমিক স্কুল ছুটি থাকবে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জেলায় জেলায় এই নির্দেশ পাঠিয়েও দিয়েছে দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বিকেল থেকেই রাজ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার। শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হবে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। তবে ঘূর্ণিঝড় বুলবুল তার পথ পরিবর্তন করে কিনা, তার দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Leave a Reply

error: Content is protected !!