নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম , ২৬ নভেম্বর’১৯ :-

মৃত্যু শোক কি সমস্ত বিভেদ ভুলিয়ে দেয় ? এমনকি রাজনৈতিক মতাদর্শগত বিরোধ বিভেদও কি ঢলে পড়ে অস্তাচলে ? মঙ্গলবার তারই প্রতিফলন দেখল রাজ্য বিধানসভা ভবন । অন্তিম শয্যায় শায়িত বামজননেতা ক্ষিতি গোস্বামী’কে শেষ শ্রদ্ধা জানালো রাজ্যের তামাম রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গ এবং শেষ শ্রদ্ধা জানালো আলিপুরদুয়ারও । এদিন ক্ষিতি বাবুর মরদেহে মাল্যদান করে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর আক্ষেপ , “আমাদের বড় ক্ষতি হয়ে গেল । ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল ” ।
এদিন বিধানসভায় ক্ষিতি গোস্বামীর মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান সমস্ত বিধানসভা সদস্য । শেষ শ্রদ্ধা জানান সৌরভবাবুও । বিধানসভা নির্বাচনে একসময় পরস্পরের বিপরীতে রাজনৈতিক লড়াই ছিল তাদের । কিন্তু সম্পর্কের উষ্ণতায় কখনো তার ছাপ পড়ে নি । সৌরভ বলেন , উনি খুবই ডেডিকেটেড ছিলেন । ওর পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে । ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিলো ।