প্রেমপত্র পোড়াতে গিয়ে আস্ত ঘর জ্বালিয়ে দিল প্রেমিকা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ সেপ্টেম্বর’১৯:-

একরাশ অভিমানের ফলস্বরূপ প্রেমপত্রের সাথে পুড়লো বিল্ডিংয়ের একটি গোটা ঘর। ঘটনাটি ঘটেছে, মার্কিন মুলুকে নেবরাসকায়। উনিশ বছরের এক তরুণী প্রেমিকের উপর রাগ করে প্রেমপত্র পোড়াতে গিয়ে কার্পেটে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা ঘরটি।

সূত্রের খবর, প্রেমে বিচ্ছেদের কারণে ব্যালকনিতে দাঁড়িয়ে, প্রাক্তন প্রেমিকের থেকে পাওয়া প্রেমপত্র গুলি লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। পুড়তে থাকা প্রেমপত্রের কাগজের টুকরো গুলি ঘরের মেঝেতে এসে পরে। সেখান থেকেই ঘটে বিপত্তি। ঘরের মেঝেতে কার্পেট পাতা থাকলে কিছুক্ষনের মধ্যে কার্পেট থেকে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। কিন্তূ সেইসময় তরুণীটি শোয়ার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। খানিকক্ষণ পর ঘুম ভাঙলে পোড়া পোড়া গন্ধ পায় প্রথমে তরুণীটি। ঘুম থেকে উঠে দেখে প্রথম অবস্থায় থতমত খেয়ে গেলেও, নিজেকে কিছুক্ষণের মধ্যে সামলে নিয়ে দমকল বাহিনীকে খবর দেন। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে হতাহতের খবর না থাকলেও, চার হাজার ডলারের কাছাকাছি মূল্যের সম্পত্তি নষ্ট হয় বলে জানা গিয়েছে। দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে তরুণীটিকে আটক করা হয়। জানা গিয়েছে ,তাকে পরের দিন আদালতে পেশ করা হবে। ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় এলাকাবাসীরা জানান, একটু জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে সকলে।

Leave a Reply

error: Content is protected !!