উপনির্বাচন কালিয়াগঞ্জ-করিমপুর-খড়গপুর : ভোট ৮০১ টি বুথে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ নভেম্বর’১৯:-

উপনির্বাচন চলছে রাজ্যের কালিয়াগঞ্জ, করিমপুর ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে।নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলার তিন কেন্দ্রের উপনির্বাচনে ভোট চলছে ৮০১টি কেন্দ্রে। রয়েছে কড়া সুরক্ষা, মোট ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে নিরাপত্তার দায়িত্বে। এছাড়াও রয়েছে রাজ্য পুলিশ। তিন কেন্দ্রেরই প্রার্থী দিয়েছে যুযুধান তৃণমূল ও বিজেপি। এদিকে, বেলা বাড়তেই উত্তেজনা ছড়িয়েছে করিমপুরের নথিডাঙা ও সাহেবপাড়া থেকে। করিমপুরে জঙ্গলে ফেলে মারধর করা হল বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে। ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করার জন্য ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন অফিসারকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায় এবং বিজেপির রাজ্য নির্বাহী কমিটির সদস্য শিশির বাজোরিয়া।প্রসঙ্গত, লোকসভা ভোটে এই তিন কেন্দ্রে ভালো ফল করেছিল বিজেপি, এবারে সেই ধারা বজায় রাখতে পারবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। অন্যদিকে, রাজ্যের শাসক দলের কাছে দুর্গ পুন:প্রতিষ্ঠার লড়াই, পাশাপাশি বাম, কংগ্রেস উপনির্বাচনে জোট বেঁধে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Leave a Reply

error: Content is protected !!