নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১অক্টোবর’১৯:-

খাওয়ার গরম করতে অস্বীকার করায়, বাবার বকুনিতে মেয়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলো। ঘটনাটি ঘটেছে, মালদা মানিকচক থানার লাবাদা গ্রামে। সূত্রের খবর, বুধবার রাতে কাজ সেরে জবা মন্ডলের (১৬) বাবা বাড়িতে ফিরে এসে মেয়েকে খাওয়ার গরম করতে বলে। খাওয়ার গরম করতে অস্বীকার করায় বাবা জবাকে বকাবকি করে। সেই সময় ওই ছাত্রী ঘরে থাকা কেরোসিন তেল গায়ে ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি পরিবারের সদস্যদের চোখে পড়ায় তড়িঘড়ি তাকে স্থানীয় মানিকচক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর ৯৫ শতাংশ পুরে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।