নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১অক্টোবর’১৯:-

এক অভিনব পদক্ষেপ । অবৈধ কসাইখানা গুলিকে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, রাস্তার ধারে যে সমস্ত দোকানে মুরগি বা খাসি কাটা হচ্ছে সেখান থেকে সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমনের ফলে মানুষ অসুস্থ হচ্ছে। লখনউতে হওয়া একটি আধিকারিক বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন, জেলার ডিএম ও এসপিকে সেই সব অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এই তথ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া মুখপাত্র মৃত্যুঞ্জয় কুমার থেকে জানা যায়। ইতিমধ্যে সমস্ত জেলাতে নির্দেশ জারী করা হয়েছে। পরিবেশ সুরক্ষাকে মাথায় রেখে এই অভিনব পদক্ষেপকে বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছে। এখন শুধু দেখার বিষয় এই নির্দেশ কতদূর সার্থক হয়।