পর পর দু’বার ক্যাটলিনা-চ্যানেল সাঁতরে পার রিমোর : জয় করলেন প্রতিবন্ধকতাকে

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ আগস্ট’১৯:-

মনে জোর থাকলে প্রতিবন্ধকতাকে জয় করা সম্ভব। সেটাই করে দেখালো হাওড়ার রিমো সাহা। পরপর দু’বার আমেরিকার লস অ্যাঞ্জেলেস-ক্যালিফোর্নিয়ার ক্যাটলিনা চ্যানেল সাঁতরে পার হয়ে বিরল কৃতিত্ব গড়ল হাওড়ার রিমো সাহা। এই প্রথম কোনো ভারতীয় ক্যাটলিনা পার করলো তাও আবার সে প্রতিবন্ধী সাঁতারু। হাওড়ার সালকিয়ার নন্দীবাগানে থাকে সে। মাত্র ২৬বছর বয়সী রিমো এই নজির গড়ে তাক লাগিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। গত বছর ২০১৮ এর ২৪ জুন সে প্রতিবন্ধী সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছিল আর তার ঠিক এক বছরের মাথায় পার করল ক্যাটলিনা চ্যানেল।

রিমো সাহা বলেছেন, ছোটবেলা থেকেই সাঁতার শুরু। ইংলিশ চ্যানেলের পর ক্যাটলিনা চ্যানেল জয় করে এশিয়ান রেকর্ড করাটা আলাদা একটা অনুভূতি। খুবই ভাল লাগছে। আমি এবার অভিযানে গিয়ে দু’বার ক্যাটলিনা চ্যানেল জয় করেছি। একটা করি ১৪-১৫ আগস্ট তারিখে। যেখানে সময় লেগেছিল ১১ ঘন্টার মতো। এরপর দ্বিতীয়বার ক্যাটলিনা চ্যানেল পার করি ১৮-১৯ আগস্ট। সেখানে আমার সাড়ে ১১ ঘন্টা সময় লাগে।
দু’টো মিলিয়ে আমি শুধু বাংলা নয়, ভারতের একজন সাঁতারু যে পরপর ২ বার ক্যাটলিনা চ্যানেল পার করেছি তিনদিনের ব্যবধানে। সমস্যার সম্মুখীন হওয়ার জন্য সাঁতার শুরুই হয়েছিল রাতে। সেখানে হাঙর, জেলিফিস সহ বিভিন্ন জলজ প্রাণী থাকে সকালে। সেইজন্য রাতে সাঁতার শুরু করেছিলাম। পরবর্তীকালে সাত সমুদ্র পার করার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!