নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ফেব্রুয়ারি’২০২০ :-

গোর্খাল্যান্ড হবে । পৃথক কেন্দ্রশাসিত রাজ্য হিসেবেই আত্মপ্রকাশ করবে গোর্খাল্যান্ড । এমনটাই অঙ্গীকার করতে দেখা গেল বিজেপি সাংসদ সুব্রামানিয়ান স্বামী । এবং তার এই বক্তব্য ফের উস্কে দিয়েছে দীর্ঘদিনের এই বিতর্কিত ইস্যুকে ।
জানা গেছে , আজ দিল্লিতে গোর্খাল্যান্ড প্রতিনিধি দলের সাথে একটি মিটিং এই কথা বলেন তিনি । তার সাক্ষাৎকারের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, ” আপনাদের থেকে আমরা ৩টি লোকসভা আসন পেয়েছি, পৃথক গোর্খাল্যান্ডের বিষয়ে আমি কেনো কোনরকম আপস করবো ?”
কিছুদিন আগেও সরকারি চুক্তি স্বাক্ষর হয়ে গেছে যে পৃথক রাজ্য হবে না গোর্খাল্যান্ড, কিছু বাড়তি সুযোগ সুবিধা পাবে মাত্র, সেখানে বিজেপি সংসদের এহেন অঙ্গীকারে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা দেশে ।
ভিডিও বার্তা দেখতে ক্লিক করুন নীচের রেড লাইনে ,,,
গোর্খাল্যান্ড হবে ,,আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হবে , বক্তব্য বিজেপি সাংসদের
**** এই ভিডিও সোশ্যাল মিডিয়া সূত্রে প্রাপ্ত ,,,দ্য ফোর্থ কলাম যাচাই করে দেখে নি ।