আজ রাতে ডিম্বাকার চাঁদ : বিরল দৃশ্যের সাক্ষী হবে পৃথিবীবাসী

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ সেপ্টেম্বর’১৯:-

আবারও একবার পৃথিবীর বুকে বিশ্ববাসী এক বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে। গোল কিন্তু পুরোপুরি গোল নয়, একটু ছোট একটু ডিম্বাকার রূপে দেখা দিতে চলেছে উজ্জলতায় ভরপুর চাঁদ।১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে এই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। প্রতীক্ষায় প্রহর গুনছে জ্যোতির্বিজ্ঞানীরা।

সূত্রের খবর ২০০৬ সালে এমন দৃশ্য দেখা গিয়েছিল। আবারো ১৩ বছর পর সেই দৃশ্যের সাক্ষী হতে চলেছে সকলে। আকার,রঙ ও চেহারায় রকমফের চাঁদের রয়েছে এইবার। সূত্রের খবর, খালি চোখে ধরা পড়বে না, ধরা পড়বে টেলিস্কোপে। আজকের পর আবারো অপেক্ষা করতে হবে ২০৩৭ সাল অবধি।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন পূর্ণচন্দ্র আসলে ‘হারভেস্ট মুন’ হারভেস্ট মুনকে অনেক সময় বলে থাকি মাইক্রোমুন। কারণ আমরা যে মুনকে দেখি তার তুলনায় আজ চাঁদের আকার ১৪% ছোট দেখাবে।

Leave a Reply

error: Content is protected !!