পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নিহত ৩ সন্ত্রাসী : উদ্ধার বিস্ফোরক-সমরাস্ত্র : থমথমে কাশ্মীর |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ফেব্রুয়ারি’২০২০ :-

শুক্রবার জম্মুর নিকটবর্তী নাগরোটার টোল প্লাজায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নিহত তিন হল সন্ত্রাসবাদী । পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা পুলিশের সাথে সংঘর্ষের জন্য প্রস্তুত ছিল ।

আরও জানা গেছে , পাকিস্তানের তৈরি মরফিন ইনজেকশন, আইইডি এবং বর্ম ছিদ্রকারী গুলি, পুলিশের উদ্ধারের মধ্যে অন্যতম, যা এই সন্ত্রাসীদের সরাসরি পাকিস্তানের সাথে সংযুক্ত করে। তিন সন্ত্রাসীই পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী দল জাইশ-ই-মোহাম্মদ (জেএম) এর অন্তর্ভুক্ত।

শুক্রবার পুলিশ নিহত সন্ত্রাসবাদীদের কাছ থেকে একে -৪৭ রাইফেল, ম্যাগাজিন ও গ্রেনেডও উদ্ধার করে। তিনটি ডিটোনেটর, আরডিএক্স, ছয়টি চীনা গ্রেনেড এবং ৩২,০০০ টাকার নগদ উদ্ধার করা হয়েছে।

এক সর্বভারতীয় দৈনিক সূত্রে খবর, এই তিন সন্ত্রাসবাদী ট্রাকে করে ভারতে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা একটি ট্রাকে চড়ে শ্রীনগরের দিকে রওনা দিলে পুলিশরা ভোর ৫ টায় একটি সুরক্ষা চেক চলাকালীন টোল প্লাজায় তাদের বাধা দেয় সেখানেই গুলিযুদ্ধে নিহত হয় তিন সন্ত্রাসবাদী, আহত হন একজন পুলিশকর্মীও ।

ট্রাকচালক সমীর দারকে গ্রেপ্তার করা হয়েছে । জানা গেছে এই সমীর দার পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার কুখ্যাত সুইসাইড বম্বার আদিল দারের আত্মীয় ! সম্পূর্ণ ঘটনায় যে বড়সড় কোনো ষড়যন্ত্র করা হচ্ছিল, তার আঁচ করা যাচ্ছে ।

Leave a Reply

error: Content is protected !!