১১ ঘন্টার বিশেষ অপারেশনে উদ্ধার ২৩ জন পণবন্দী শিশু-মহিলা : ঘটনাস্থল উত্তরপ্রদেশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ জানুয়ারি’২০২০ :-

১১ ঘন্টার বিশেষ অপারেশনে উদ্ধার ২৩ জন পণবন্দী শিশু। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের ফারুখাবাদে টানা ১১ ঘন্টার অপারেশনে ২৩ জন পণবন্দী শিশুকে উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সুভাষ বাথাম নামে ওই ব্যক্তি জন্মদিনের নাম করে পার্টিতে ডেকে শিশু ও মহিলাদের পণবন্দী করেন। তার গান পয়েন্টে ছিল ২৩ জন শিশু ও বেশকিছু মহিলা। পণবন্দীদের মধ্যে ওই ব্যক্তির স্ত্রী ও এক বছরের শিশুকন্যাও ছিল বলে জানা যায়। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা উত্তরপ্রদেশ রাজ্য।
পুলিশ পণবন্দীদের উদ্ধার করতে গেলে অপহরণকারী সুভাষ বাথাম পুলিশের ওপর গুলি চালায়। অপহরণকারীর গুলিতে ৪ পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জরুরী বৈঠকের পর অপারেশনে নামে এন এস জি, এ টি এস ও বিশেষ পুলিশবাহিনী। অবশেষে অপহরণকারী নিহত হয়েছেন এবং ২৩ জন শিশু সহ মহিলাদের উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!