নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

রাম মন্দির ট্রাস্টের সভাপতির দায়িত্বে নৃত্য গোপাল দাস, চম্পট রাই হলেন সাধারন সম্পাদক। বুধবার নয়া দিল্লীতে রাম মন্দির ট্রাস্টের প্রথম মিটিংয়ে দায়িত্বভার দেওয়া হল বিভিন্ন ব্যক্তিকে। বরিষ্ঠ উকিল কে পারাসনের বাড়িতে এদিনের মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন সচিব নৃত্য গোপাল দাসকে রাম মন্দির ট্রাস্টের সভাপতির দায়িত্ব ছাড়াও, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের নির্মান কমিটির মূখ্য দায়িত্ব দেওয়া হল। অযোধ্যার রাম মন্দিরের নির্মান কাজ তাড়াতাড়ি সেড়ে সবাই মিলে মিলিতভাবে মন্দিরটি গড়ে তোলাই এদিনের মিটিংয়ের প্রধান লক্ষ্য ছিল।
মিটিং শেষে চম্পট রাই সাংবাদিক সাক্ষাৎকারে জানান, রাম মন্দির নির্মাণে অর্থসাহায্যের জন্য অযোধ্যার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হবে, যেখানে মানুষ মন্দিরের নির্মান কাজের জন্য অর্থ দান করতে পারবেন।
স্বামী গোবিন্দ দেব গিরিকে ট্রাস্টের কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিনের মিটিংয়ে কেন্দ্র সরকারের এক প্রতিনিধি দল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সম্পাদক গনেশ কুমার, উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি অবিনাশ আবস্তি এবং অযোধ্যার জেলা শাসক অনুজ কুমার ঝাঁ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে রাম মন্দির ট্রাস্টের জন্য ১৫ জনের এক দলের ঘোষণা করেছিলেন।