ধর্ষনের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে : তদন্তে পুলিশ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ফেব্রুয়ারি’২০২০ :-

ধর্ষনের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের দিকে।
উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়ক ও তাঁর পরিবারের ৬ জন সদস্যের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠল। মূলত, বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠির ভাইপোর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রতি দিয়ে সহবাসের অভিযোগ তোলেন এক মহিলা। কিন্তু পরে ওই বিধায়কের নামেও অভিযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার রাম বদন সিং বলেন, “আমাদের কাছে এক মহিলার অভিযোগ আসে যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারিরীক সম্পর্কে জড়িয়েছেন বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠীর ভাইপো সন্দীপ তিওয়ারি। কিন্তু পরে বিধায়ক এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নামেও একই অভিযোগ তোলেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে আমরা তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছি। তদন্তের জন্য একটি দলও তৈরি করা হয়েছে”
ওই মহিলার অভিযোগ, তার সঙ্গে ট্রেনে পরিচয় হয় বিধায়কের ভাইপোর। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ৬ বছর ধরে শারিরীক সম্পর্কে জড়িয়েছেন ওই মহিলার সঙ্গে। বিয়ের কথা জিজ্ঞেস করলে তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ ওই মহিলার।
মহিলার অভিযোগ, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময় তাঁকে একটি হোটেলে আটকে রেখে তাকে গণধর্ষণ করেন বিধায়ক রবীন্দ্রনাথ ত্রিপাঠী, চন্দ্রভূষ ত্রিপাঠী, দীপক তিওয়ারি, নীতিশ তিওয়ারি, এবং প্রকাশ তিওয়ারি।
এদিকে বিধায়কের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁর সম্মানহানি করার জন্য তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, “পুলিশি তদন্তে যদি কোনও অভিযোগ সত্য প্রমাণ হয়, তাহলে আমি এবং আমার পরিবার ফাঁসিকাঠে ঝুলতে প্রস্তুত আছি”।
ভাদোহির পুলিশ প্রধান জানান, ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, “মহিলার অভিযোগে বিভিন্ন জায়গার কথা বলা হয়েছে। আমি অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দিয়েছি।”

Leave a Reply

error: Content is protected !!