নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ফেব্রুয়ারি’২০২০ :-

সোনভদ্র স্বর্ণ খনি থেকে পাওয়া গেলো প্রায় ৩০,০০০ টন সোনা ! ভারতীয় মুদ্রায় যার মূল্য ₹১২ লক্ষ কোটি । ভারতের কাছে বর্তমানে যে সোনা আছে সোনভদ্র থেকে প্রাপ্ত সোনার পরিমাণ তার ৫ গুন ! উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় সম্প্রতি আবিষ্কৃত ২টি স্বর্ণ খানি থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং উত্তরপ্রদেশ সরকারের ভূতত্ত্ব ও খনি দফতর ।
শুক্রবার জেলার একজন খননকার্য কর্মকর্তা, কে কে রাই জানান যে সোন পাহাড়ি এবং হার্ডি এলাকায় সোনার স্তর পাওয়া গিয়েছে ।
উল্লেখ্য, সোনভদ্রায় সোনার ভান্ডার সন্ধানের কাজ প্রায় দুই দশক আগে ১৯৯২-৯৩ সালে জিএসআই কর্তৃক শুরু হয়েছিল । সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার ব্লকগুলির শীঘ্রই ই-টেন্ডারিংয়ের মাধ্যমে নিলাম শুরু হবে।
সোন পাহাড়িতে মজুত সোনার পরিমাণ প্রায় ২৯৪৩.২৬ টন, অন্যদিকে হার্দি ব্লকে প্রায় ৬৪৬.১৬ কিলোগ্রাম, জানিয়েছেন সরকারি খননকার্য কর্মকর্তা । তিনি আরও জানান, সোনার পাশাপাশি ওই অঞ্চলে আরও কয়েকটি খনিজও পাওয়া গেছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অনুযায়ী ভারতে বর্তমানে ৬২৬ টন স্বর্ণের মজুদ রয়েছে । নতুন পাওয়া সোনার পরিমাণ সেই পরিমাণের চেয়ে প্রায় পাঁচগুণ এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১২ লক্ষ কোটি টাকা ।