নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ২৮ ডিসেম্বর’১৯ :-

ছবি সৌজন্য -অন্তর্জাল
মুসলিমদের একটি গোষ্ঠী উত্তরপ্রদেশ সরকারের হাতে তুলে দিলেন ৬ লক্ষ টাকা। নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনের সময় সরকারী সম্পত্তি ধ্বংসের ক্ষতিপূরণ বাবদ এই টাকা সরকারের হাতে তুলে দিলেন তারা।
এক সর্বভারতীয় ইংরেজী দৈনিকে প্রাপ্ত খবর অনুযায়ী , উত্তরপ্রদেশ সরকারের এক প্রতিনিধি জানান, ২০ ডিসেম্বর নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনের সময় যে সরকারী সম্পত্তি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ মুসলিমদের একটি গোষ্ঠী ৬,২৭,৫০২ টাকার এক ডিমান্ড ড্রাফ্ট তুলে দেন বুলন্দশেহের এর জেলাশাসক রবীন্দ্র কুমার এবং সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ(এস এস পি) সন্তোষ কুমার সিং এর হাতে। মুসলিম গোষ্ঠী জানায়, সরকারী সম্পত্তি ধ্বংসের জন্য যারা অর্থ দিয়ে সাহায্য করতে চেয়েছেন তাদের থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। বুলন্দশেহের এর জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, “শুক্রবার নামাজের পর মুসলিম দের একটি গোষ্ঠী আমার সাথে ও এস এস পি সন্তোষ কুমার সিং এর সাথে দেখা করেন এবং তারা গত ২০ ডিসেম্বর আন্দোলনের জন্য সরকারী সম্পত্তি ধ্বংসের ক্ষতিপূরণ বাবদ আমাদের হাতে ৬,২৭,৫০২ টাকা তুলে দেন।
তিনি বলেন, “এটি ভালো হয়েছে যে ব্যপারটি সরকারী হস্তক্ষেপ ছাড়াই শান্তিপূর্ণ ভাবে মিটে গেছে”।
