ইন্ডিয়া রাঙ্কিংয়ে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় : দ্বিতীয় স্থানে যাদবপুর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২অক্টোবর’১৯:-

বিতর্ক আর মেধা , এই দুই কি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ? ফের দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ছিনিয়ে নিল বাংলার দু’টি বিশ্ববিদ্যালয়৷ সূত্রের খবর, কিউএস ইন্ডিয়া রাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বাংলার দুই বিশ্ববিদ্যালযযের নাম। প্রথম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ বাংলার দুই বিশ্ববিদ্যালয় রাজনীতি করতে গিয়ে ক্যাম্পাস উত্তাল হলেও পঠন-পাঠনে যে লাটে ওঠে তা একেবারেই ঠিক নয়৷ রাজনীতি করলেও পাঠন-পাঠান লাটে ওঠে, এই তত্বে জল ঢেলে ফের দেশের সেরা তালিকায় জায়গা করে নিলেন বাংলার দুই বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী টুইটারে বাংলার দুই সেরা বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন৷ টুইটে রাজ্যপাল জগদীপ ধনকর লিখেছেন, আত্মবিশ্বাসী, আমরা সাফল্যের পথ অনুসরণ করে পথচলা শুরু করব৷ দিন কয়েক আগে বাংলা থেকে নোবলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণার পরই, বাংলার দুই সেরা বিশ্ববিদ্যালযের নাম ঘোষণা, গোটা রাজ্য, বাংলা জুড়ে খুশির মেজাজ।

Leave a Reply

error: Content is protected !!