বয়স চুয়াত্তর : যমজ সন্তান প্রসব : আইভিএফ’এর সাফল্য

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫আগস্ট’১৯:-

৭৪ বছর বয়সে যমজ সন্তান জন্ম দিয়ে নজির রেকর্ড গড়লেন। বৃহস্পতিবার অন্ধপ্রদেশের গুন্টুর জেলার ঘটনা। এর আগে পাঞ্জাবের দলজিন্দর নামে ৭০বয়সী মহিলা মা হয়ে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙ্গে ৭৮ বছর বয়সী মহিলা আইভিএফ এর মাধ্যমে যমজ সন্তান জন্ম দিয়ে সেই রেকর্ড ভাঙলেন।

বৃহস্পতিবার কথা পেটের অহল্যা হাসপাতালে সিজার অপারেশন ভালোভাবে শেষ করেন। ডঃ উমাশঙ্কর জানান মা ও শিশুরা দুজনেই এখন ভালো আছেন। ইরামাটি রাজা রাওয়ের সাথে ১৯৬২ সালের ২২ শে নভেম্বর বিয়ে হয় মাঙ্গাযামার। বিয়ের অনেক গুলি বছর কেটে গেলেও দম্পতির কোনো সন্তান ছিল না। তবুও তারা আশা ছাড়েনি। ভগবানের উপর বিশ্বাস আর নিজেদের আশাকে বাস্তবায়িত করার জন্যে, ২০১৮ সালে গুন্টুরের এক নার্সিং হোমে ডক্টর উমাশঙ্করের সাথে দেখা করেন। ডক্টরের কাছে দম্পতি সন্তান পাবার ইচ্ছে প্রকাশ করেন।

ডক্টর উমাশঙ্কর জানান, মহিলার নানা রকম শারীরিক পরীক্ষা করানো হয়। কিন্তু মহিলার শরীরে কোনো রকম জেনেটিক সমস্যা ধরা পড়েনি। ডায়বেটিসের মতো কিছুই সেই মহিলার শরীরে ছিল না। সন্তান ধারণ করার মতো ক্ষমতা তার ছিল। চ্যালেঞ্জটি ডক্টর আগ্রহের সাথে গ্রহণ করেন। এবং আইভিএফ পদ্ধতির সাহায্যে সন্তান ধারণ করেন মহিলাটি। এই বিরল ঘটনার সাক্ষী থাকতে পেরে আনন্দিত চিকিৎসক।

Leave a Reply

error: Content is protected !!