টুকলি রুখতে পরীক্ষার্থীর মাথায় কাগজের বাক্স : উত্তাল নেট দুনিয়া

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ অক্টোবর’১৯:-

বিরল ঘটনার সাক্ষী দেশ। ভাইরাল হওয়া ফটো দেখে তাজ্জব গোটা দুনিয়া। ঘটনাটি কর্ণাটকের এক কলেজে ঘটেছে। পরীক্ষার্থীদের মধ্যে গণ টোকাটুকি রুখতে, পরীক্ষার্থীদের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে কাগজের বাক্স। সূত্রের খবর, হাভেরীর ভগত প্রি ইউনিভার্সিটি কলেজে ঘটা এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অন্যদিকে, ঘটনার জেরে সমালোচনার ঝড় দেশ জুড়ে। ঘটনায় বিরোধিতা করে রাজ্যের শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার বলেন, “এই ঘটনা একেবারেই মানার অযোগ্য। ছাত্রছাত্রীদের সঙ্গে এই পাশবিক আচরণ করার অধিকার কারোর নেই”। কর্ণাটক প্রশাসনের তরফ থেকে পুরো ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!