তিন বছরের শিশুকে যৌন নিগ্রহ বাস কন্ডাক্টরের : পকসো আইনে দশ বছরের কারাদন্ড সাজা

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪সেপ্টেম্বর’১৯:-

নার্সারী তিন বছরের শিশুর উপর অমানবিক নিগ্রহ চালাতো ব্লু অংকেল। ঘটনাটি ঘটেছে, ২০১৪ সালে মুম্বাইয়ে। সরকারি আইনজীবী মিরা ভোঁসলে জানান, ২০১৪ সালে ৫১ বছর বয়সী বাস অ্যাটেনডেন্ট তিন বছরের শিশুর উপর যৌন নিগ্রহে করতো, যখন বাসে কেউ থাকতো না সেই সুযোগে। বাসে কোনো মহিলা অ্যাটেনডেন্ট না থাকার কারণে অভিযুক্ত বার বার একই অপরাধ করেছে।

জানা যায়, শিশুটির মা আদালতকে জানিয়েছে, ২০১৯ সালে ৯ সেপ্টেম্বর প্রতিদিনের মত সেই দিনও শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে এসে খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে উঠে যখন সে শৌচালয়ে যায় তখন শিশুটি কাঁদতে শুরু করে তার যন্ত্রণা হচ্ছে বলে। মা জিজ্ঞাসা করাতে শিশুটি জানান ব্লু আংকেল তাকে বারবার নিগ্রহ করেছে। যৌনাঙ্গ ফুলে যাওয়া পরিবারের লোকেরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারে তাকে ধর্ষণ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর অভিযুক্তকে চিনিয়ে দেয় শিশুটি। ৫১ বছর বয়েসী বাস অ্যাটেনডেন্টকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় মুম্বাই পক্সসো আদালত।

Leave a Reply

error: Content is protected !!