নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১ আগস্ট’১৯:-

ছাত্র ছাত্রীদের মেধা সর্বস্ব জীবনকে হাতিয়ার করে কোটি কোটি টাকার ব্যবসা শুরু করেছে দিল্লির এক পাবলিশার্স। দিল্লির ওই বই পাবলিশার্স সংস্থা ” দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ” নামে একটি পরীক্ষা ব্যবস্থা চালু করেছে। যা গোটা ভারতের বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুল গুলোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়। জানা গেছে যে, এবারে নাকি ১৮লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। দিল্লির একটি ছোট্ট ফ্ল্যাটে তাদের অফিস, সেখান থেকে ১৮লক্ষ ছাত্র ছাত্রীদের পরীক্ষা কিভাবে নেওয়া যায় সেটাও ভাববার বিষয় । জানা গেছে, তাদের ব্যবস্থাপনা অনুযায়ী এই তথাকথিত ‘ট্যালেন্ট টেস্ট’ পরীক্ষায় বসতে হলে তাদের বিক্রি করা ,তাদের প্রকাশনার বই কিনে মুখস্ত করতে হয় । পরীক্ষার তাদের মোট ১০টি সাবজেক্টের বই পাওয়া যায় ৩৫০টাকা করে এবং পরীক্ষা ফি ১৫০টাকা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সফল ছাত্রছাত্রীদের পরবর্তী গন্তব্য কোথায় ,সে প্রশ্নের উত্তরও কারো জানা নেই ।
প্রসঙ্গত, লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এই পরীক্ষা দিয়েছে। কেবলমাত্র একটি পরীক্ষার জন্য , তাদের থেকে ৫০০টাকা করে নিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে সংস্থাটি। পরীক্ষায় উত্তীর্ণ দের দেওয়া হয় একটা করে শংসাপত্র (সার্টিফিকেট) আর একখান বাজারচলতি ট্রফি। শিক্ষাকে হাতিয়ার করে সংস্থার এই ব্যবসা করা দেখে তাজ্জব পুরো শিক্ষা সমাজ।