ভারতীয় রেলে ইতিহাস : তেজস ট্রেন চালাবে আইআরসিটিসি

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৩ সেপ্টেম্বর’১৯:-

এতদিন রেল চালাতো ট্রেন, এবার থেকে চালাবে আইআরসিটিসি। ভারতীয় রেলের ইতিহাসে সর্বপ্রথম একটি ট্রেন চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে আইআরসিটিসি কে। পূর্বসিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ অক্টোবর থেকে দিল্লি-লখনউ রুটে তেজস এক্সপ্রেস চালাতে শুরু করবে আইআরসিটিসি। পরবর্তীতে, ডিসেম্বরে মুম্বই-আহমদাবাদ রুটে তেজস চলতে পারে বলে জানা গেছে। ওই ট্রেনের যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন আইআরসিটিসি কর্তারা।

তিন বছরের জন্য ট্রেন পরিচালনার দায়িত্ব আইআরসিটিসির হাতে থাকলেও ট্রেন চালানোর জন্য লোকো পাইলট, গার্ড সরবরাহের দায়িত্ব এবং ট্রেনের সময়সূচি সবই থাকবে ভারতীয় রেলের হাতেই। সূত্রের খবর, চাহিদা ও জোগানের ওপর জোর দিয়েই দিল্লি-লখনউ রুটে তেজস এক্সপ্রেসের ভাড়া ঠিক করা হবে, ছাড় বা কোটার ব্যবস্থা থাকবে না এই ট্রেনে। তাছাড়া এই ট্রেনের যাত্রীরা ট্রেনে বসে উড়ানের মতো পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!