নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০১ সেপ্টেম্বর’১৯:-

বিদেশী ব্যাংকে গচ্ছিত কালো টাকা উদ্ধারে নতুন পথ আবিষ্কার করলো কেন্দ্র। রবিবার থেকে চালু হতে চলেছে এই ব্যবস্থা। এবার থেকে স্যুইৎজারল্যান্ডের ব্যাংকে রাখা ভারতীয়দের লুকিয়ে রাখা অর্থের সমস্ত গোপন তথ্য হাতে পেয়ে যাবে আয়কর দফতর।
প্রসঙ্গত, আগে নিজেদের ব্যাংকে থাকা ব্যক্তিদের অ্যাকাউন্ট থাকলে সেটা প্রকাশ করত না স্যুইৎজারল্যান্ড। অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও এই নিয়মই চালু রেখেছিল তারা। ফলে এতদিন সেই নীতির ফলে কোনো তথ্যের নাগাল পেতেন না ভারতীয় আয়কর আধিকারিকরা। এই নিয়মভঙ্গের তাগিদে বহুদিন ধরে চলছিল জুরিকের সঙ্গে দিল্লির আলোচনা। শেষপর্যন্ত অবসান হতে চলেছে স্যুইৎজারল্যান্ডের ব্যাংকিং ক্ষেত্রে গোপনিয়তার।