নৃশংস ভাবে মেরে ফেলা হলো ৯০ টি পথ কুকুরকে : তদন্তে পুলিশ-বনবিভাগ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯আগস্ট’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল

এলাকার থেকে সরিয়ে দেওয়ার উদ্যেশে জঙ্গলে ফেলে দেওয়া হলো শতাধিক কুকুর। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের বুলধানা জেলায় গিরদাসাবলাদাবার রোডের পাশে একটা জঙ্গলে। স্থানীয় সূত্রের খবর, শনিবার থেকে জঙ্গল থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন ওই এলাকার বাসিন্দারা। এলাকার মানুষদের সন্দেহের কারণে রবিবার তারা পুলিশকে খবর দেন। পুলিশ জঙ্গলে গিয়ে দেখেন একসঙ্গে প্রায় ১০০ টার কাছাকাছি কুকুর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।এই দৃশ্য দেখে পুলিশ ও স্থানীয়দের চোখ কপালে ওঠে। হাত-পা-মুখ দড়ি দিয়ে বাঁধা ছিল কুকুর গুলির। তার মধ্যে কয়েকটি কুকুর জীবিত অবস্থায় ছিল। আর বাকি কুকুরগুলি সবেমাত্র পচন ধরা শুরু হয়েছিল। সেই সময় ঘটনাস্থল থেকে খবর দেওয়া হয় বনদপ্তরে। সঙ্গে সঙ্গে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়।

মৃত অবস্থায় প্রায় ৯০ টি কুকুরকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। বাকি জীবিত থাকা কুকুর গুলিকে চিকিৎসার জন্য পশু হাসপাতালে পাঠানো হয়।এমন একটা বিরল নৃশংস হত্যার সাক্ষী থাকেন মহারাষ্ট্র। ইতিমধ্যে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয় মহারাষ্ট্র পুলিশ ও বন দপ্তরে তরফ থেকে। এই অমানবিক ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

error: Content is protected !!