সিন্ধুর সোনা জয় : বিশ্ব চ্যাম্পিয়ন পেয়ে আপ্লুত দেশ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৪আগস্ট’১৯:-

প্রথম কোন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পেলেন, পিভি সিন্ধু। নিঃসন্দেহে এটি ভারতীয় ব্যাডমিন্টনে এক নয়া ইতিহাস, মাত্র ১৬ মিনিটের মধ্যে প্রথম গেমে জয় লাভ করেন পিভি সিন্ধু। দ্বিতীয় গেমে ২১-৭ এর ব্যবধানে জিতে নেন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পিভি সিন্ধু।

এর পূর্বে, ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়ন এর ফাইনালে উঠলেও সোনা জেতা হয়নি পিভি সিন্ধুর।সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রোঞ্জেই। সূত্রের খবর, তাই এবারে সিন্ধুর কাছে গেমটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, তাই এবারে মাত্র ৩৮ মিনিটেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে নতুন ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। মায়ের জন্মদিনে সোনার পদক উৎসর্গ করলেন মাকে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই সিন্ধু বলেন ‘আমার কোচ কিম জি হুন, গোপিচাঁদ স্যার এবং সাপোর্ট স্টাফদের অনেক অনেক ধন্যবাদ। এই পদক আমার মাকে উৎসর্গ করছি, আজ তার জন্মদিন, হ্যাপি বার্থডে মম।

Leave a Reply

error: Content is protected !!