হাসপাতালে চিকিৎসাধীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী : চলছে চেক আপ |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ ফেব্রুয়ারি’২০২০ :-


ছবি সৌজন্য -অন্তর্জাল

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ পেটের ব্যথা জনিত কারণে দিল্লীর স্যার গঙ্গা রাম হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ভর্তি হয়েছেন কংগ্রেস সভানেত্রী। অন্য সূত্রে খবর, জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভর্তির সঠিক কারন এখনও জানা যায়নি। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রবিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধী। সমস্যার কারন জানতে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। সোনিয়া গান্ধীর নিকটবর্তী এক উৎস থেকে জানা যায়, তিনি কিছুদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রবিবার সোনিয়া পুত্র রাহুল গান্ধী ও কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা কেও হাসপাতাল চত্বরে দেখা যায়।
উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় সরকারের ২০২০ বর্ষের আর্থিক বাজেট পেশের সময় সংসদে অনুপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

Leave a Reply

error: Content is protected !!