নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর’১৯:-

বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহকে দূষণমুক্ত করল ভারতীয় সেনারা। সূত্রের খবর, বিশ্বের সবথেকে বিপদজ্জনক যুদ্ধক্ষেত্র থেকে ১৩০টন বর্জ্য পদার্থ পরিস্কার করলেন ভারতীয় সেনাবাহিনী। জানা যায়, খুব শিঘ্রই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে সিয়াচেন হিমবাহকে। কারাকোরাম পর্বত মালার অন্তর্গত সিয়াচেন হিমবাহকে দূষণমুক্ত করতে ভারতীয় সেনাদের সময় লেগেছে প্রায় দেড় বছর। বিশ্বের সবথেকে বিপজ্জনক যুদ্ধক্ষেত্র যার প্রতি পদে পদে মরণ ফাঁদ পাতা রয়েছে। হিমবাহের বরফের খাদ যা শত্রুর বুলেটের থেকেও ক্ষতিকারক। ৬০ ডিগ্রি সেলসিয়াসে ভারতীয় সেনাদের প্রাণের ঝুঁকি নিয়ে দেশের রক্ষার স্বার্থে কাজ করতে হয়। জানা গেছে গত দশ বছরে প্রায় ১৬৩জন ভারতীয় সেনা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন সিয়াচেনে।
